Sylhet Today 24 PRINT

সিলনিউজবিডি ডটকমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিউজ ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৭

‘আগামীর পথে আমরা’-এমন স্লোগানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে পূণ্যভুমি সিলেটের অনলাইন নিউজ পোর্টাল সিলনিউজবিডি ডটকম।

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ প্রতিদিনের হল রুমে এক অনাড়বম্বর অনুষ্ঠানে পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের সাংবাদিকতার পূরোধা ব্যক্তিত্ব বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোর এবং রেডিও ক্যাপিটলের সিইও নঈম নিজাম।

উদ্বোধনী অনুষ্ঠানে নঈম নিজাম বলেন, ‘সাংবাদিকতার মহান পেশাকে এগিয়ে নিতে হলে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্টা,ও ন্যায় পরায়ণতার মধ্যে থেকে সংবাদ পরিবেশন করতে হবে। তিনি সিলনিউজবিডি ডটকম’র সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক আলহাজ্ব কালাম আজাদ, শেখ মেহেদী হাসান, তানভীর আহমদ, মোশারফ হোসেন, মনিরুজ্জামান আসলাম, সিলনিউজবিডি ডটকম’র সম্পাদক ও প্রকাশক নাজমুল কবীর পাভেল, সহ-সম্পাদক আহমেদ হোসাইন সুমন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.