সংবাদ বিজ্ঞপ্তি | ৩০ নভেম্বর, ২০১৭
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্পোর্টস ক্লাব ঢাকায় অনুষ্ঠিত এক ফুটসাল টুর্নামেন্টে সাফল্য লাভ করেছে।
গত ২৪ নভেম্বর থেকে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী ঢাকার জাতিয় হ্যান্ডবল স্টেডিয়ামে ব্লেইজ কম্যুনিকেশন আয়োজিত টুর্নামেন্টে এসাফল্য লাভ করে।
দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দল চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি দলের সাথে ড্র এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উন্নীত হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দলের সদস্যরা হলেন ইয়ামিন বক্স, ফজলে এলাহী চৌধুরী, তাজিদুল হক, আফাজ উদ্দিন আহমেদ, মাহিনুর রহমান, আকরামুল ইসলাম, ফয়সাল আহমেদ সাগর, আহমেদ রিজভী এবং দলের কোচ হিসেবে ছিলেন এনইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক জাকির হোসেন।
দলের সাথে আরও ছিলেন নকিব চৌধুরী, অলি বক্স, শফিউদ্দিন জুয়েল, ইমন, আব্দুল ওয়াহাব ইরামও এনইউবি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মাহাদ আহমেদ।