Sylhet Today 24 PRINT

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল ২ ডিসেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৭

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) বাদ জোহর হজরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে এ মিলাদ ও দোআ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে যথাসময়ে জেলা, মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ সবার উপস্থিতি কামলা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.