Sylhet Today 24 PRINT

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উপ-কমিটির সভাপতি ফজর, সম্পাদক শাজাহান

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৭

সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৪১৮ এর অন্তর্ভুক্ত সিলেট জগন্নাথপুর, সুনামগঞ্জ বিশ্বনাথ, রামপাশা, টুকেরবাজার বাস-মিনিবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন শ্রমিক নেতারা।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ২০১৮-২০ সালের জন্য সভাপতি পদে আনারস প্রতীকে মো. ফজর আলী, সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীকে মো. শাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে কলস প্রতীকে হারুন আহমদ, কোষাধ্যক্ষ পদে মোটরসাইকেল প্রতীকে মো. সুন্দর আলী, সহ-সভাপতি পদে বাসগাড়ি প্রতীকে ইরণ মিয়া, সহ-সম্পাদক পদে মাছ প্রতীকে আব্দুস শহিদ এবং সদস্য পদে মই প্রতীকে জুবের আহমদ নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রকিব, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলার প্রধান দপ্তর সম্পাদক আলী আকবর সেলিম, পোলিং অফিসার ছিলেন দপ্তর সহকারী হাসান আহমদ। ভোট প্রদান ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কর্মকর্তাবৃন্দ।

এ সময় সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন বি-১৪১৮ এর কোষাধ্যক্ষ সামছুল হক মানিকসহ জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.