Sylhet Today 24 PRINT

সিলেট জেলা আইনজীবী ফোরামের নবগঠিত কমিটিকে মহানগর মহিলা দলের সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৭

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে এক সংবর্ধনা প্রদান করে জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মাছুদিঘীরপাড় এলাকায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার সহ-সভাপতি জাহারান ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. রুকশানা বেগম শাহনাজ এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি এড. এটিএম ফয়েজ, সাধারণ সম্পাদক এড.আতিকুর রহমান সাবু ও সাংগঠনিক সম্পাদক এড. ইকবাল আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার দপ্তর সম্পাদক বিলকিস জাহান চৌধুরী, শিখা হাওলাদার, রিনা বেগম, রেহানা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.