Sylhet Today 24 PRINT

সুশান্ত দাসগুপ্তের বাবার মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ডিসেম্বর, ২০১৭

আমারএমপি ডটকম'র চেয়ারম্যান সুশান্ত দাশ গুপ্তের বাবা সোনামনি দাস গুপ্ত (৮৭) আর নেই। শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত‌্যুকালে তিনি চার ছেলে এক মেয়েসহ নাতি নাতনী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সোনামনি দাশ গুপ্তের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন সোনমনি। অসুস্থ হওয়ার পর সকালে তাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সোনামনি দাশগুপ্তের ছেলে সুশান্ত দাশগুপ্ত সাংসদের সঙ্গে ভোটারদের যোগাযোগ করিয়ে দেওয়ার প্লাটফর্ম  আমারএমপি ডটকম'র চেয়ারম্যার ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.