Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ডিসেম্বর, ২০১৭

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (৩ডিসেম্বর) এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ এসএম জাকির হোসেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে আরিফ উল আলমকে এবং যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে রয়েছেন নাজমুল হক কিরণ, দীপঙ্কর কান্তি দে, এনায়েত রেজা জিসান, সোহেল রানা, মাসকাওয়াত জামান ইন্তি, আশিকুর রহমান রিপন।

এছাড়া সদস্য হিসেবে স্থান পেয়েছেন ফয়সল আহমদ, অভিজিৎ চৌধুরী, আশরাফুল ইসলাম ও ইশতিয়াক আহল পিয়াল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.