Sylhet Today 24 PRINT

এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তকে অনুদান

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৭

এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে সেনা কর্মকর্তার দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত মেয়ের চিকিৎসার্থে পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। সম্প্রতি এনআরবিসি ব্যাংক, সিলেট শাখায় ক্যান্সার আক্রান্ত তাসফিয়া আফসারা সাইফার জন্য এই অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে এনআরবিসি ব্যাংক, সিলেট শাখার ম্যানেজার ইবনে আলী মো. নাজমুল কিবরিয়া, প্রিন্সিপাল অফিসার মো. আবুল খায়ের ও নির্বাহী কর্মকর্তা এস.এম. রাহাত আজিজ উপস্থিত ছিলেন। তাসফিয়া আফসারা সাইফার পক্ষে তার এক আত্মীয় অনুদান গ্রহণ করেন।

এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী রোববার বলেন, মানবতার ডাকে সাড়া দিতে সবসময়ই প্রস্তুত এনআরবিসি ব্যাংক। এ ধরনের সহায়তা কার্যক্রম আগামী দিনেও অব্যাহত রাখবো আমরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.