Sylhet Today 24 PRINT

ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলার আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৭

‘মুক্তিযুদ্ধের উপর গবেষণা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শ্লোগানকে সামনে রেখে ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ সিলেট জেলা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) আনন্দ মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র সিলেট জেলা শাখার নবনির্বাচিত আহবায়ক এস এম পলাশ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুব আলম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ আহমেদ রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ফখর উদ্দিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আব্দুস সালাম।

আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শেখ লিমনুজ্জামান লিমন, জাকির হোসেন, মাহফুজুল আলম, কাবুল আহমদ, আব্দুল আহাদ সুমন, মহানগরের যুগ্ম আহবায়ক মাহফুজুর করিম শিপলু, শরীফ আহমদ, সদস্য জাকির আহমদ, মো. সুয়েজুল ইসলাম খোকন, মো. মিজানুর রহমান মিজান, আবুল খয়ের, জিয়াউর রহমান জিয়া, মো. আব্দুল বাছির, মো. সাইরুল ইসলাম চৌধুরী, মো. রুবেল আহমদ, কাউন্সিলর রোকশানা বেগম, রাজন আহমদ, রুমন আহমদ, ইমরান খান, শিব্বির খান, মো. মাহতাব উদ্দিন, মো. ফিরুজুল হক, মাহদী মাহী, সুবের আহমদ, সিরাতুল মাহদী রাহী, আব্দুল বাছিত, রাহাত খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.