Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা সুহেদের পিতার মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৭

সিলেট জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক সুহেদুল ইসলাম সুহেদ এর পিতা রিয়াজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহেদ চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.