Sylhet Today 24 PRINT

এডভোকেট ওয়াহিদুজ্জামানের মাতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৭

সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা বারের সিনিয়র সদস্য বিএনপি নেতা এডভোকেট ওয়াহিদুজ্জামানের মাতা ময়মুন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো পৃথক দুটি শোক বার্তায় এ শোক প্রকাশ করেন তারা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহেদ চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.