Sylhet Today 24 PRINT

নিজামউদ্দিন ময়নাকে দেখতে হাসপাতালে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ

সংবাদবিজ্ঞপ্তি |  ০৬ ডিসেম্বর, ২০১৭

অসুস্থ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজাম উদ্দিন লস্কর ময়নাকে মঙ্গলবার রাতে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, নীলকান্ত সিনহা, গোলজার খান, এম.এ মালেক বীরপ্রতিক, মো. আব্দুর রহিম টেনাই উল্লাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.