Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে কেশবপুর নতুনপাড়াস্থ মেইন রোড থেকে পশ্চিমমুখী বিরেন্দ্র বৈদ্যের বাড়ীর সামনে পর্যন্ত ২০০ফুট সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ডিসেম্বর) সকালে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাজিবুর রহমান।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, স্থানীয় মুরব্বী হুশিয়ার আলী, খালিক মিয়া, সঞ্জু বৈদ্য, তরুণ সংগঠক মাসুম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.