Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলা আ\'লীগের সভাপতি আকমল হোসেনের জন্মদিন পালিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ ডিসেম্বর, ২০১৭

জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের জন্মদিনে পালিত হয়েছে। জন্মদিনের শুভেচ্ছা জানাতে আয়োজন করা হয় নৈশভোজ ও কেক কাটার। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন।

সোমবার (৪ডিসেম্বর) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে তাঁর জন্মদিন পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, দৈনিক সবুজ সিলেট'র বার্তা সম্পাদক ছামির মাহমুদ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বিশিষ্ট সংগঠক ফয়জুল আনোয়ার আলাউর, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা মাহতাব উল হাসান সমুজ, সুনামগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা সুলতানা হালিমা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, শাবিপ্রবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দুলন আহমদ, যুবলীগ নেতা দুলন আহমদ, বিটিভির প্রোগ্রাম প্লানার মঞ্জুরুল আমিন দোয়েল, ছাত্রলীগ নেতা শাহ সাহেদ, মনজুরুল আলম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা লিমন এস, কৃতেশ দাস বিকাশ, প্রিতম সেনাপতি, শিপু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.