Sylhet Today 24 PRINT

‘সত্য পথের সিড়ি বা চিরকালীন মুক্তি পথের দিশা’ গ্রন্থের মোড়ক উম্মোচন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ ডিসেম্বর, ২০১৭

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহকারী পরিচালক (অর্থ) ও লেখক, গবেষক শাহ মোঃ রেজাউল আবেদীন রচিত ‘সত্য পথের সিড়ি বা চিরকালীন মুক্তি পথের দিশা’ নামক গ্রন্থের মোড়ক উম্মোচক করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সিলেট শহরের খুলিয়াপাড়াস্থ লেখকের বাসভবনে বইটির মোড়ক উম্মোচন করা হয়।

বইটিতে ইসলামের বিভিন্ন উপাদান-ঈমান, আমল, ইবাদত সম্বন্ধে সাবলিল ভাষায় বিস্তারিত লেখা হয়েছে। ইসলাম ও সত্যের আলোকে মানুষের ব্যক্তি জীবনের বিভিন্ন ক্ষেত্রে বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সুধি সমাজ ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ মত প্রকাশ করেন। বইটি বর্তমানে সিলেটের বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.