Sylhet Today 24 PRINT

সিলেটে এসডিজির ‘টেকসই উন্নয়ন বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার শুক্রবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ ডিসেম্বর, ২০১৭

‘টেকসই উন্নয়ন বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারের সিলেটে আয়োজন করতে যাচ্ছে সাসটেইনেবল ডেভলাপমেন্ট গোলস (এসডিজি)। জাতিসংঘের টেকসই লক্ষ্য মাত্রা ২০৩০কে উদ্দেশ্য করে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক এ সংঘটনটি।

শুক্রবার (৮ ডিসেম্বর) নগরীর সুরমা টাওয়ারস্থ লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে সকাল ৯ ঘটিকায় সেমিনারটি শুরু হতে যাচ্ছে। এসডিজির ভিশন ২০২০ প্রকল্পের দক্ষিণ এশিয়ার টিমটি সিলেটে এ সেমিনারের আয়োজন করতে যাচ্ছে।

এতে উপস্থিত থাকবেন মোহাম্মাদ রিয়াল আহসান সিইও লাইফ কনসালটেন্ট এন্ড ডেভলাপমেন্ট লি:, সুমাইয়া রশিদ কান্ট্রি ডিরেক্টর এসআর এশিয়া এডভাইজার ভীষণ ২০২০ সাউথ এশিয়া, তরুণ প্রযুক্তিবিদ জিমি মজুমদার কান্ট্রি ডিরেক্ট ভীষণ ২০২০ সাউথ এশিয়া ও প্রজেক্ট ম্যানেজার খুরশিদ আলম।

এ বিষয়ে সিলেটের টিম লিডার তারেক আহমেদ সোহাগ জানান, সিলেটে প্রথম বারের মতো সেমিনারটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেমিনারটিতে সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে।

এছাড়াও এ সেমিনারে চাইলে যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশনের জয় যোগাযোগ করতে ০১৭০৭০৭৪৬২৯ নাম্বারে ফোন করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.