Sylhet Today 24 PRINT

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্রাইডাল ফেয়ার ২০১৭

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ডিসেম্বর, ২০১৭

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্রাইডাল ফেয়ার ২০১৭ ডায়মন্ড ওয়ার্ল্ডের নিজস্ব শোরুমে শুরু হচ্ছে চার দিনব্যাপী (৭ থেকে ১০ ডিসেম্বর) ব্রাইডাল ফেয়ার ২০১৭।

দি আর্ট অব বিউটি স্লোগানে হীরা ও স্বর্ণের গহনার বিশাল সম্ভার নিয়ে সিলেটের পূর্ব জিন্দাবাজারস্থ ওয়াহিদ ভিউ মার্কেটের দ্বিতীয় তলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের নিজস্ব শোরুমে শুরু হচ্ছে চার দিনব্যাপী (৭ থেকে ১০ ডিসেম্বর) ব্রাইডাল ফেয়ার ২০১৭।

ক্রেতাদের হাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারি ও লাইফস্টাইল পণ্য তুলে দিতেই এ মেলার আয়োজন করছে প্রতিষ্ঠানটি।

মেলা সম্পর্কে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, এদেশীয় সংস্কৃতি ও মানুষের রুচির কথা চিন্তা করে মেলায় এমন কিছু নতুন পণ্যের প্রদর্শন করা হবে যা ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য।

তিনি বলেন, আমাদের এ আয়োজনে আপনারা পাবেন ব্রাইডাল কালেকশন এর বিশ্বসেরা সম্ভার। সাথে আছে ডায়মন্ড কালেকশন, গোল্ড কালেকশন, পলকি ডায়মন্ড কালেকশন ও হালকা ওজনের ডায়মন্ড জুয়েলারি কালেকশন।

ক্রেতাদের উদ্দেশ্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, যারা কেনাকাটার জন্য বিদেশে যান বা যেতে চান, তারা অন্তত একবারের জন্য হলেও মেলায় আসবেন আর খুঁজে নেবেন আপনার পছন্দের জুয়েলারি। আশা করি তারা নিরাশ হবেন না। সাজিয়ে তুলুন নিজেকে আর উজ্জ্বল তারা হয়ে উঠুন প্রিয়জনের কাছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.