Sylhet Today 24 PRINT

বিসিক ও চেম্বারের উদ্যোগে ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলায় অংশগ্রহণের সুযোগ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৭

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), সিলেট কার্যালয়ের উদ্যোগে খাদিমনগর বিসিক ভবন সংলগ্ন মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬-১৮ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় অংশগ্রহণে ইচ্ছুক সিলেট চেম্বারের সদস্যগণ (ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা) নির্ধারিত ফরম পূরণক্রমে এক হাজার টাকা ফি সহ ৭ ডিসেম্বরের মধ্যে বিসিক, খাদিমনগর কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহবান জানানো যাচ্ছে। ফরম সিলেট চেম্বার অথবা বিসিক খাদিমনগর অফিস থেকে সংগ্রহ করা যাবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.