Sylhet Today 24 PRINT

সিলেটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৭

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট অঞ্চলের উদ্যোগে রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর উপশহরস্থ তাদের অস্থায়ী কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ প্রদান করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট অঞ্চলের প্রশিক্ষক সুদিপ্ত চৌধুরী, এটিএম হাসান জেবুল।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাক উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক মো. সাইফুল আলম রুহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজনিন হোসেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সদস্য নুরুল আমিন, লুৎফর রহমান, এ আর সেলিম, দক্ষিণ উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, শামসুল নাহার মিনু, শহীদুর রহমান শাহিন, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন (রুবা), শ্রম বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট শাবানা ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.