সংবাদ বিজ্ঞপ্তি | ০৭ ডিসেম্বর, ২০১৭
মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজাম উদ্দিন লস্কর ময়না অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ। এসময় তারা নিজাম উদ্দিন লস্কর ময়নার খোঁজ খবর নেন এবং রোগ মুক্তি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, ফারুক আহমদ, সিফত আলী, শামসুল হক লিটন, ফিরোজ আহমদ প্রমুখ।