Sylhet Today 24 PRINT

এবি সিকিউরিটিজের বিনিয়োগ শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৭

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত ফিনানসিয়াল লিটারেসি প্রোগ্রাম এর ধারাবাহিকতায় এবি ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এবি সিকিউরিটিজের উদ্যোগে “বিনিয়োগ শিক্ষা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সিলেট নগরীর চৌহাট্টা ফিরোজ সেন্টারস্থ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজিত কর্মশালায় প্রধান ট্রেইনার হিসেবে ট্রেইনিং প্রদান করেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিলেট কার্যালয়ের ইনচার্জ মো. নাজিম বিন নজরুল। বিনিয়োগ শিক্ষা কোর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান।

এবি সিকিউরিটিজ লিমিটেড এর সিলেট শাখার ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম এর পরিচালনায় বিনিয়োগ শিক্ষা কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাখার কর্মকর্তা জামাল আহমদ, বিমল চন্দ্র রায়, আব্দুস সালাম, মোফাজ্জল হোসেন পাবেল, হাফিজুর রহমান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, কোম্পানীর সুপরিকল্পিত কার্যক্রম পরিচালনায় বিনিয়োগ কারীরা লাভবান হবে এবং বিনিয়োগ উৎসাহ বাড়াবে। কোম্পানীর একটিভিটি সম্পর্কে চিন্তা করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। যাতে বিনোয়োগ কারীদের অর্থ লাভজনক খাতে ব্যবহৃত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.