Sylhet Today 24 PRINT

আব্দুর রাজ্জাক এর মৃত্যুবার্ষিকীতে সিলেটে প্রস্তুতি সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ডিসেম্বর, ২০১৭

জাতীয় নেতা আব্দুর রাজ্জাক এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২৭ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিতব্য আব্দুর রাজ্জাক এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মরণ সভা উদযাপন পর্ষদ গঠন করা হয়।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুকির হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেবকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম, সিলেট চেম্বারের পরিচালক আব্দুর রহমান, বাউল বশির উদ্দিন সরকার, সাংস্কৃতিক সংগঠক ইন্দ্রাণী সেন শম্পা, কবি সঞ্জয় কুমার নাথ, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক আলমগীর হোসেন, প্রকাশক রাজিব চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় নেতা আব্দুর রাজ্জাক গত ২০১১ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আগামী ২৩ ডিসেম্বর তার ৬ষ্ট মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.