Sylhet Today 24 PRINT

সিলেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ডিসেম্বর, ২০১৭

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করেছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি।

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নগরীর বিভিন্ন অঞ্চল থেকে মিছিল সহকারে ব্যানার ফেস্টুন নিয়ে নেতা কর্মীগণ মিলিত হন।

পরে সেখান থেকে বর্ণাঢ্য এক দুর্নীতি বিরোধী র‌্যালি সিলেটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে কোর্ট পয়েন্টে এক দুর্নীতি বিরোধী গণসমাবেশে অনুষ্ঠিত মিলিত হয়।

এ সময় নেতাকর্মীগণ বিশেষ ট্রাইব্যুনাল গঠনে ব্যাংক ডাকাতদের গ্রেপ্তার কর, দৃষ্টান্তমূলক শাস্তি দাও, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ের সরকারী কর্মকর্তাদের বিষয়-সম্পত্তির হিসাব গণমাধ্যমে প্রকাশ কর, বেসিক ব্যাংকের কেলেঙ্কারির মুল হোতা আব্দুল হাই বাচ্চুকে গ্রেফতার কর, নয়তো দুদক চেয়ারম্যান পদত্যাগ কর, তফসিলি ব্যাংকের ১৯ হাজার কোটি টাকা উদ্ধার কর, বিচার কর, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে অবিলম্বে ন্যায়পাল নিয়োগ কর, ঋণ খেলাপিদের ৪১ হাজার কোটি টাকা উদ্ধার করে গ্যাস-বিদ্যুৎ ও জনসেবা খাতে ভর্তুকি দাও, উপজেলা চেয়ারম্যানদের উপর এমপিদের খবরদারী চলবে না, সিনহা সহ বিচারপতিদের বিষয় সম্পত্তির হিসাব মহামান্য রাষ্ট্রপতির নিকট দাখিল কর, সংসদ নির্বাচনে ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের অংশগ্রহণ নিষিদ্ধ কর, করতে হবে, গ্যাস-বিদ্যুতের দাম সহনীয় কর, দাম বৃদ্ধি চলবে না শ্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে এ সময় নেতাকর্মীগণ র‍্যালিতে অংশ নেন।

গণসমাবেশে কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে বক্তারা বলেন, লাখো শহীদের রক্তে কেনা এই বাংলাদেশকে বিশ্বের দরবারে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে পরিচয় করে দেয়া হয়েছে। স্বাধীনতা প্রিয়, ধর্ম প্রিয় এই জাতিকে যারা এই মহা কলঙ্ক লেপন করে দিয়েছে তাদেরকে এখন চিহ্নিত করতে হবে। উন্নয়ন দুর্নীতি এক সাথে চলতে পারে না। উচ্চ পর্যায়ে বড় বড় দুর্নীতিবাজদের লাগাম টেনে না ধরতে পারলে দারিদ্র বিমোচন ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ভেস্তে যাবে।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেট বলেন, ভালো লোকগণ এমপি হতে পারলে দুর্নীতি ৯০% কমে যাবে। তাই আগামী সংসদ নির্বাচনে ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সৎ লোকের নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এই পুণ্যভূমি থেকে খুব শীঘ্রই রাজপথে একশন কর্মসূচি দেয়ার পরিকল্পনা নেয়া হবে।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা: অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, জেলা জাসদ (রব) সভাপতি মনির উদ্দিন মাস্টার, জাগো সিলেট আন্দোলনের আহবায়ক আলাউদ্দিন আলো, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের মহাসচিব আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আনজুমানে তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উসমান গণি, সংগঠনের কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতোয়ালি ফলিক, কয়েছ আহমদ সাগর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের দক্ষিণ সুরমার আহবায়ক আব্দুল ওয়াহিদ, সদস্য সচিব আব্দুস সালাম সোহেল, যুগ্ম সচিব রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি শেখ মো: দীপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির কিবরিয়া সিরাজী, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, এনজিও কর্মী আমীন তাহমিদ, এডভোকেট ইছমত ইবনে ইসহাক, সুমন শিকদার, কানাইঘাট চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জাবেদুল ইসলাম দিদার, মল্লিকুর রহমান মল্লিক, তোফায়েল আহমদ, মুখতার হোসেন, মো: নেজাম উদ্দিন, সাব্বির আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.