Sylhet Today 24 PRINT

মাধবপুরে আন্তর্জাতিক দুনীতি প্রতিরোধ দিবস পালিত

মাধবপুর প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক দুনীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে দুনীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সিরাজুল হক, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য দুলাল চন্দ্র মোদক, মোঃ কাউসার, আব্দুল কুদ্দুছ প্রমুখ। পরে উপজেলা সদরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.