Sylhet Today 24 PRINT

ঢাকাস্থ দিরাই এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ডিসেম্বর, ২০১৭

ঢাকায় বসবাসরত দিরাই উপজেলার বাসিন্দাদের সংগঠন দিরাই এসোসিয়েশন ঢাকা এর বার্ষিক সাধারণ সভা-২০১৭ এবং নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আলী মুর্শেদ খানকে সভাপতি ও সৈয়দ মনসুর আলমকে সাধারণ সম্পাদক করে গঠিত ২১ সদস্যের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

গত ৮ ডিসেম্বর শুক্রবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল ভবন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জনাব মতিউর রহমান, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর সভাপতি সিএম তোফায়েল সামী, সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল মুক্তাদির, সিএম দিলওয়ার রানা, ড. একে আব্দুল মুমিন, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, সুনামগঞ্জ সমিতির সহ-সভাপতি রনকুল হক চৌধুরী, গুলশান সোসাইটির সভাপতি ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির পরিচালক আনহার আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই এসোসিয়েশনের বিদায়ী সভাপতি মোসতাক হোসেন চৌধুরী। সভা শেষে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অশ্মিনী কুমার বৈষ্ণব, মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, মো. আব্দুল কাদির মাদানী, যুগ্ম সাধারণ সম্পাদক পিংকু রঞ্জন দাস, সুমন পুরকায়স্থ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মিল হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, শিক্ষা ও সমাজকল্যাণ জামশেদ আহমদ, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সৈয়দ এলতেফাত হুসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহিম আহমেদ (মোহন), মহিলা বিষয়ক সম্পাদক চামেলী বেগম, কার্যনির্বাহী সদস্য হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার, মোশতাক হোসেন চৌধুরী, বি,এম, জাকির, রুহুল হাসান, মোহাম্মদ শামসুদ্দীন, মো. নুরুল ইসলাম, মেহের-এ-খোদা দ্বীপ।
সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.