Sylhet Today 24 PRINT

সাংবাদিক পরিবারের বিভিন্ন জনের মৃত্যুতে বামাসাক’র শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ডিসেম্বর, ২০১৭

ইউএনবির সিলেট প্রতিনিধি ও দিনকালের ব্যুরো প্রধান মোহাম্মদ মহসীন’র বাবা সিলেটের প্রবীণ ব্যবসায়ী হাজী মো. ফরিদ মিয়া, ডেইলি স্টারের ফটো সাংবাদিক ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক) সিলেটের সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসিরের বাবা আব্দুস সাত্তার, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মিন্টু দেশোয়ারার ২০ মাস বয়সী ছেলে রুদ্র দেশোয়ারার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের নেতৃবৃন্দ এক শোকবার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বিবৃতিদাতারা হলেন কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, মুকিত রহমানী, ছামির মাহমুদ, মনোয়ার জাহান চৌধুরী, মো. নাসির উদ্দিন, ইউসুফ আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.