Sylhet Today 24 PRINT

সিলেট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন সংগ্রহ, জমা রোববার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ডিসেম্বর, ২০১৭

সিলেট প্রেসক্লাবের ২০১৮-১৯ বর্ষের নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৩৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে আগামীকাল রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে মনোনয়পত্র দাখিল করবেন প্রার্থীরা।

প্রেসক্লাবের নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এবং সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) কো-অর্ডিনেটর মো. ইরফানুজ্জামান চৌধুরী ও এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.