Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা ও মহানগর শাখার এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ সামছুল হকের সভাপতিত্বে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ১০টায় মধুবন এর সামনে জমায়েত হয়ে শহীদ মিনার যাওয়া এবং সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া আহমদ স্থায়ীভাবে আমেরিকা বসবাসে যাওয়ায় তাহার পদ শূন্য হয়ে যায়। এ শূন্য পদে বর্তমানে সিনিয়র সহ সভাপতি মো. আব্দুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সোরমান আলী, সহ-সভাপতি মো. মানিক মিয়া, মহানগর শ্রমিক দলের সহ সভাপতি মো. ইসমাইল হেসেন, সাংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়া, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বানু, মহানগর শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী লিটন, দক্ষিণ সুরমা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহা মো. আব্দুল মুকিত, জেলার সাংগঠনিক সম্পাদক মো. জুমেল ইসলাম জুমেল, ১৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আব্দুল লতিফ, হোটেল শ্রমিক দলের সভাপতি মিজান শেখ, শাহপরাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, মহানগর শ্রমিক দলের সহ সভাপতি সামছুল হক, মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক চান মিয়া, সহ-সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র মালাকার, মহানগর শ্রমিক দলের আব্দুছ ছালাম, মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লিমন মিয়া, হকার্স শ্রমিক দলের সভাপতি আব্দুর রহিম, খোকন ইসলাম, বিদ্যুৎ শ্রমিক দল নেতা ওলি উল্লাহ, জাতীয়তাবাদী ইলেকট্রনিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামান আহমদ, দক্ষিণ সুরমা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিদ রেজা, জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক আব্দুশ শহিদ, মহানগরের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র দাস, কানাইঘাট শ্রমিক দলের সভাপতি দলই, লয়লু আহমদ, জেলা শ্রমিক দলের আলা উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.