Sylhet Today 24 PRINT

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন সভাপতি ওদুদ, সম্পাদক হিলাল

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৭

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০১৮-২০২০) ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি খন্দকার সিপার আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ নির্বাচন পরিদর্শন করেন।

নির্বাচনে সভাপতি হিসেবে মো. আব্দুল অদুদ (পাভেল) আনারস প্রতীক নিয়ে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকতম প্রতিদ্বন্ধি মো. আব্দুল কাইয়ূম ছাতা প্রতীক নিয়ে ১৪৪ ভোট পান।

সাধারণ সম্পাদক হিসেবে হিলাল আহমদ চাকা প্রতীক নিয়ে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মাওলানা আজহারুল ইসলাম চৌধুরী মোবাইল প্রতীক নিয়ে ২০৩ ভোট পান।

অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি মারুফ আহমদ চৌধুরী, সহ-সভাপতি জাকারিয়া আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক এহসান আহমদ জাহেদ, সাংগঠনিক সম্পাদক মো. আফজল হোসেন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, ধর্ম সম্পাদক মাওলানা আমিন আহমদ রাজু, প্রচার সম্পাদক মো. মুরাদুজ্জামান চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মো. আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মো. আব্দুল বাছিত, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াহইয়া, সমাজকল্যাণ সম্পাদক মাসুদ হায়দার জালালাবাদী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তালহা খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ, বন্দোবস্ত সদস্য মো. জামাল মিয়া, সৈয়দ তালিব উদ্দিন, সাধারণ সদস্য মো. আবুল হারিছ, মকসুদুর রহমান চৌধুরী, মো. আলমগীর হোসেন (কালা মিয়া)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.