সংবাদ বিজ্ঞপ্তি | ১১ ডিসেম্বর, ২০১৭
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট প্রেসক্লাব নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪ টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির হাতে ১১ পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন ইকরামুল কবির, ইকবাল সিদ্দিকী ও মোহাম্মদ বদরুদ্দোজা বদর।
সহ-সভাপতি পদে মুহাম্মদ আমজাদ হোসাইন, কামকামুর রাজ্জাক রুনু, এনামুল হক জুবের, এম এ হান্নান ও ফারুক আহমদ।
সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ মো. রেনু, খালেদ আহমদ, মঈনুল হক বুলবুল ও ইকবাল মাহমুদ।
সহ-সাধারণ সম্পাদক পদে মঞ্জুর আহমদ, ইয়াহইয়া ফজল ও মো. আবদুল আহাদ।
কোষাধ্যক্ষ পদে আব্দুল বাতিন ফয়সল, ইকবাল মাহমুদ, শাহাব উদ্দিন শিহাব ও ফয়সাল আমীন।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নূর আহমদ ও মারুফ আহমদ।
পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে আহমদ মারুফ, সোয়েব বাসিত, সৈয়দ সাইমূম আনজুম ইভান ও খালেদ আহমদ এবং
সদস্য পদে মো. ফয়ছল আলম, সুনীল সিংহ, নিরানন্দ পাল, রত্না আহমদ তামান্না, মো. বদরুর রহমান বাবর, শুয়াইবুল ইসলাম ও দিগেন সিংহ।
প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেন নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সদস্য এডভোকেট মো. ইরাফনুজ্জামান চৌধুরী ও এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।