Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৭

দেশে প্রথমবারের মতো মঙ্গলবার (১২ ডিসেম্বর) পালিত হয়েছে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা এলজিইডি কর্মকর্তা গোলাম সারওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত মজুমদার, জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই)কবির উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির টেকনিশিয়ান অরূপ দেবসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক লোকজন।

এছাড়া দিবসটিকে কেন্দ্র করে জগন্নাথপুরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় ৩টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বিকেল ৩টা-৫টায় একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.