বিয়ানীবাজার প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০১৭
বিয়ানীবাজার পৌরশহরের খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক লায়ন কাজী মতিউর রহমান মারা গেছেন। তিনি মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া (কাজী বাড়ি) গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭৩ বছর।
তাঁর জানাযার নামাজ আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। তাঁর দুই ছেলে প্রবাস থেকে দেশে আসার পর জানাযার স্থান ও সময় নির্ধারণ করা হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।
প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি।
এছাড়াও শোক প্রকাশ করেছেন, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার, পৌর মেয়র আব্দুস শুকুর, শিক্ষাবিদ আলী আহমদ, পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সহ – সভাপতি ময়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মাখন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহ আহমদ বাবুল, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, বিএনপি সভাপতি নজমুল হোসেন পুতুল, সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক শাবুল আহমদ, কোষাধ্যক্ষ সুফিয়ান আহমদ, সাংবাদিক সুয়াইবুর রহমান স্বপন, শিপার আহমেদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।