Sylhet Today 24 PRINT

বিজয় দিবস উপলক্ষে মহানগর যুবলীগের কর্মসূচী

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৭

১৬ ডিসেম্বর মহান বিজয় বিদস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর যুবলীগ।

কর্মসূচীর মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল ১০টায় চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবীদের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

কর্মসূচীতে সিলেট মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সকল সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুবলীগের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.