Sylhet Today 24 PRINT

বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর হোটেল রেস্তোরা শ্রমিক লীগের প্রস্তুতি সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৭

মহান বিজয় দিবসে কর্মসূচী পালন প্রস্তুতির লক্ষে সিলেট জেলা ও মহানগর হোটেল রেস্তোরা শ্রমিক লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলির মা হোটেলে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব সিলেট জেলা হোটেল রেস্তোরা শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আবু সায়িদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগ এর সহ সভাপতি হোটেল রেস্তোরা শ্রমিক লীগ উপদেষ্টা আব্দুছ ছত্তার, জেলা জাতীয় শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক ও হোটেল রেস্তোরা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর হোটেল রেস্তোরা শ্রমিক লীগ সভাপতি জাহাঙ্গির আলম হাওলাদার, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুছ কাহার, জাহাঙ্গির বাবুর্চি, নিজাম বাবুর্চি, মো. রাজন, বাছিত বাবুর্চি, লিয়াকত মুন্সি, রপু মিয়া, মুক্তার আলী প্রমুখ।

সংগঠনের মধ্যস্থতায় ‘লাহাম রেস্টুরেন্টে’ ইতিপূর্বে কর্মরত ৩ শ্রমিকের পাওনা অর্থ মালিক পক্ষের কাছ থেকে আদায় করে সভায় ঐ শ্রমিকদেরকে প্রদান করা হয়।

সভায় আগামী মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান, সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা রাত ৮টায় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.