Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ ডিসেম্বর, ২০১৭

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও মহানগরীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য জাভেদ হোসেন ময়না, আব্দুস সালাম ময়না, আব্দুস সালাম ফারুক, ফিরোজুল হক, সমসুল হক লিটন, সেলিম আহমদ, সিফত আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.