Sylhet Today 24 PRINT

মহান বিজয় দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ ডিসেম্বর, ২০১৭

মহান বিজয় দিবস’১৭ উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলীর নেতৃত্বে বিজয় দিবসের র‌্যালি চৌহাট্টাস্থ স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

রেজিস্টার সৈয়দ গোলাম কিবরিয়া, ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো. শামছুল কবীর, প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপসহ ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারী ও  শিক্ষার্থীগণ উক্ত র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশগ্রহণ করেন।

পরে সকাল ১১ ঘটিকায় ইউনিভার্সিটি অডিটোরিয়ামে মহান বিজয় দিবসের এক আলোচনা  অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন স্বাধীনতার মূল লক্ষ্য ছিল দেশের অবহেলিত, অনুন্নত মানুষের ভাগ্যের পরিবর্তন করা। তিনি এই মহান বিজয় দিবসে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানান।

সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সকলের বিশেষ করে তরুণ সমাজের জানা প্রয়োজন যাতে শিক্ষিত তরুণ সমাজ জঙ্গিবাদ সন্ত্রাসবাদের দিকে ঝুঁকতে না পারে।

মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আরো বক্তব্য রাখেন ব্র্যাকের ন্যায়পাল উপদেষ্টা প্রফেসর নাজিয়া খাতুন, রেজিস্টার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ডা: রঞ্জিত কুমার দে, প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর হেনা সিদ্দিকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.