Sylhet Today 24 PRINT

শহীদদের প্রতি মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রদ্ধা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ ডিসেম্বর, ২০১৭

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবসে শনিবার সকালে শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, সদস্য জাবেদ হোসেন ময়না, সিফত আলী, ফিরুজুল হক, সামসুল হক লিটন, আবির সিংহ, ফারুক আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.