Sylhet Today 24 PRINT

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী রোববার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ ডিসেম্বর, ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট ফিল্ম সোসাইটির উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা রোববার (১৭ ডিসেম্বর) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের ন্যায় এবারও সিলেট ফিল্ম সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সর্বস্তরের মানুষের মধ্যে মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এমন আয়োজন নিয়মিত করা হয় বলে জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

চলচ্চিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানায় সিলেট ফিল্ম সোসাইটির পক্ষ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.