Sylhet Today 24 PRINT

বিজয় দিবস উপলক্ষে সিলেট চেম্বারের শ্রদ্ধা নিবেদন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ ডিসেম্বর, ২০১৭

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় বাঙালি জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস উপলক্ষে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সিলেট চেম্বারের সভাপতি জনাব খন্দকার সিপার আহমদ বলেন, জাতির সূর্য সন্তানরা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। তাদের এ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

সিলেট চেম্বারের পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি জনাব মোঃ এমদাদ হোসেন, পরিচালক জনাব জিয়াউল হক, জনাব মোঃ সাহিদুর রহমান, জনাব পিন্টু চক্রবর্তী, জনাব মুশফিক জায়গীরদার, জনাব ফালাহ উদ্দিন আলী আহমদ, জনাব হুমায়ুন আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.