Sylhet Today 24 PRINT

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে বিজয় দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ ডিসেম্বর, ২০১৭

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করল জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল।

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিজয় দিবসে আয়োজিত অনুষ্ঠান সমূহের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ।

এদিকে দিনের শুরুতে জাতীয় ও কলেজের পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় কলেজের লেকচারার গ্যালারীর সমানে সন্ধানী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন।

এরপর মহান বিজয় দিবসে কলেজ অধ্যক্ষের পক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম দাউদ সহ কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ।

মহান বিজয় দিবসে উপরোক্ত কর্মসূচীগুলোতে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আব্দুস সবুর, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রদ্যোত কুমার ভট্টাচার্য, এনাটমি বিভাগের প্রধান আয়েশা আক্তার, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক রেজিনা মুস্তারিন, চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক মুশাহিদ ঠাকুর, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান ও ডার্মাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক শামীমা আখতার, ডার্মাটোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পারভীন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.