Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে মহানগর মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ডিসেম্বর, ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার নেত্রীবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় সিলেট মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপিকা ডা. নুরুন্নাহার মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজির পরিচালনায় এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন হাফসা বেগম, শিরিনা বেগম, তানিয়া রহমান, আসমা আলম, হেনা রহমান, শাহানা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.