Sylhet Today 24 PRINT

ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ডিসেম্বর, ২০১৭

সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ১৬ই ডিসেম্বর (শনিবার) সকাল ১১.০০ টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে ও একাদশ  শ্রেণির শিক্ষার্থী আফরাহাম ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক ও সহকারী অধ্যাপক খয়রুন নেছা চৌধুরী নাজ, কো-অর্ডিনেটর প্রভাষক মির্জা বশির আহমদ, প্রভাষক জামাল হাসাইন, প্রশাসনিক  কর্মকর্তা মারজান  চৌধুরী, শিক্ষক আবুল হোসাইন, এস.এ.ও ফাউন্ডেশনের সদস্য ফয়ছল আহমদ আলামিন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিনহাজুর রহমান আলভী, মামুন আহমদ, উজ্জ্বল আহমদ, একাদশ  শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান শুভ, সুলতানা আক্তার, নাইম আহমদ, সুয়েব আহমদ, আজিজ মাসুম প্রমুখ।

সভাপতির বক্তব্যে এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী বলেন,  জাতীর সূর্যসন্তান বীর মুক্তিযুদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের চেতনাকে সামনে রেখে আমাদেরকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশগ্রহণ করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধাদের সম্মান করতে হবে। তাদের খোঁজখবর রাখতে হবে। সবসময় তাদের পাশে দাড়াতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.