Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে বরায়া উত্তর ভাগ আলিম মাদ্রাসায় রচনা প্রতিযোগিতা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ডিসেম্বর, ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে বরায়া উত্তর ভাগ আলিম মাদ্রাসায় শনিবার (১৬ ডিসেম্বর) রচনা প্রতিযোগিতা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরায়া উত্তর ভাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছবুর এর সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুর রহিম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পরিবেশনা করেন মো. মিজানুর রহমান আলিম।

এরপর আলোচনা সভায় অংশ নেন মাষ্টার আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুর রহীম, মাও. মুস্তাফিজুর রহমান, মাস্টার জামাল উদ্দিন, ইসকন্দর আলী শামীম, ম্যানেজিং কমিটির সদস্য আশফাক উদ্দিন আহমদ, ১০ শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নাতে রসূল (সঃ) পেশ করেন ৭ম শ্রেণির ছাত্র তায়েফ আহমদ, শানে আউলিয়া পেশ করেন ১০ম শ্রেণির ছাত্রী মরিয়ম বেগম, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শিউলী বেগম।

সেকায়েফ কর্তৃক পুরস্কারপ্রাপ্ত ছাত্ররা হলো মাছুমা রহমান, তাছলিমা আক্তার, রুবেল মাহমুদ। তাছাড়া রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩১জনকে পুরস্কৃত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.