Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে পাথর শ্রমিকদের বিজয় দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ডিসেম্বর, ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক’র আয়োজনে শনিবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শহীদ মিনারে হাত তোলে নারী ও পুরুষ একত্রে মুজিব আদর্শের সকল শ্রমিকরা শপথ গ্রহণ করেন।

পরে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সংগঠনের প্রধান কার্যালয়ের সম্মুখে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নারী সংগঠনের সভানেত্রী আফিয়া বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, কার্যকারী সভাপতি আব্দুল বাছির, সহ সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ বাদশা, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফয়জুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক বাবুল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ময়না মিয়া, সুধীর বাবু, বাবুল মিয়া ও আবুল মিয়া, মৌওলা মিয়া, আছারুন নেছা, লাইলি বেগম, খুদেজা বেগম, ফরিদা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.