Sylhet Today 24 PRINT

জালালাবাদ কলেজে বিজয় দিবস উদযাপিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ডিসেম্বর, ২০১৭

জালালাবাদ কলেজ সিলেট কর্তৃক মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও রচনার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা বেগম পরিচালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ, প্রফেসর আব্দুল বাকী চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মুহাম্মদ আব্দুশ শাকুর, সায়েম আহমদ চৌধুরী, পৌরনীতির প্রভাষক আহমেদ ফারহানা খানম, প্রাণি বিজ্ঞানের প্রভাষক তাহমিনা পারভিন।এছাড়াও উপস্থিত ছিলেন- প্রভাষক ফাহিমা সুলতানা চৌধুরী, নাহিদা বেগম, জান্নাতুল ফেরদৌস তৃঞ্চা, সাবেরা বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্যে তিনি স্বাধীনতার ৪৬তম বার্ষিকীতে বিজয়ের অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন। স্বাধীন বাংলার মানচিত্রে লাল সবুজে অঙ্কিত পতাকা পৌষের পড়ন্ত বিকেলে অবশেষে আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে সূচিত হলো মুক্তিযুদ্ধের বিজয়, বাঙালির বিজয়। সেই বিজয় আমাদের চেতনার রঙ। বিজয়ের মাসের প্রেরণাকে কাজে লাগিয়ে সৃজনশীল ও ঐক্যবদ্ধভাবে দেশগড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পরবর্তীতে রচনা প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ীরা হলো- রাহাত সিদ্দিকা নাবিলা,তারিন জান্নাত তানিয়া, আশফাকুর রহমান রকি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.