Sylhet Today 24 PRINT

আইকিউএসি\'র উদ্যোগে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ডিসেম্বর, ২০১৭

শিক্ষার গুণগতমান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে রোববার (১৭ ডিসেম্বর) এক সেমিনার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ব্যবসা অনুষদের ডীন ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী।

দুই পর্বে অনুষ্ঠিত সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেরস ড. এ এন এম মেশকাত উদ্দিন।

এসময় ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ ছাবার সঞ্চালনায় আইকিউএসি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রশাসক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাহারাত নেওয়াজ প্রফেরস ড. এ এন এম মেশকাত উদ্দিন-এর বর্ণাঢ্য  শিক্ষা ও গবেষণা কর্মের উপর সংক্ষিপ্ত বর্ণনা দেন।

সেমিনারে প্রথম পর্বের বিষয় ছিল “Applying Total Quality Management to University Teaching” এবং দ্বিতীয় পর্বের বিষয় “Research, University Service and University Linkage with Stakeholders”।

প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী দেশের বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার গুণগত মান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক আইকিউএসি গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের শিক্ষা প্রদানের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীরা যথোপযুক্ত শিক্ষা অর্জন করতে পারবে।

তিনি পেশাগত ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেমিনারে উপস্থাপনের জন্য প্রফেরস ড. এ এন এম মেশকাত উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী সকল শিক্ষক ও কর্মকর্তা এতে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।

সেমিনারের উভয় পর্বে ইউনিভার্সিটির সকল শিক্ষক-কর্মকর্তা অংশগ্রহণ করেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.