Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে সিলেট কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ বি-১৭৯০ এর উদ্যোগে ১৬ ডিসেম্বর শনিবার জিন্দাবাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. জহির রায়হানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষি ব্যাংক বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

সিলেট কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক মো. শানুর আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কর্পোরেট শাখার উপ মহাব্যবস্থাপক মো. শামছুদ্দিন, কৃষি ব্যাংক বন্দর বাজার শাখার ব্যবস্থাপক মো. জিল্লুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুল কুদ্দুছ তাপাদার, শরীফ মো. তাওয়ার, মোস্তফা আহমদ, প্রণতি চক্রবর্তী, মো. আবুল হাসনাত, অপূর্ব কান্তি দাস, বিকাশ চন্দ্র ধর, শাহ আজাদ সোবহানী, বিরাজ কুমার দাস, জয়নাল আবেদীন, তারেশ কান্তি দাস, সিবিএ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি আছকির মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.