Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে তাহিরপুর উপজেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ডিসেম্বর, ২০১৭

তাহিরপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

এরপর তাহিরপুর থানার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তাহিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ। এসময় তাঁর সাথে তাহিরপুর থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর একেএকে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদের শ্রদ্ধা জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.