Sylhet Today 24 PRINT

যথাযোগ্য মর্যাদায় সিলেট শিল্পকলা একাডেমির বিজয় দিবস উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৭

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৭ উদযাপন করল সিলেট জেলা শিল্পকলা একাডেমি।

শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, সিলেট এর আয়োজনে কবি নজরুল অডিটোরিয়ামে সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মৃনাল কান্তি দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ। স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ডেভলাপমেন্ট কর্পোরেশন, সিলেটের পরিচালক সৈয়দ ইফতিয়ার হোসেন পিয়ার।

আলোচনা পর্ব শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ও পরিচালনায় ছিলেন শিল্পকলা একাডেমির সংগীত (শিশু ও সাধারণ), নৃত্য (শিশু ও সাধারণ) ও আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থীরা, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, উদীচী শিল্পীগোষ্ঠী, নৃত্যশৈলী, একাডেমী ফর মণিপুরি কালচার এন্ড আর্ট, প্রাক্তন, জামাল উদ্দিন হাসান বান্না, জ্যোতি ভট্টাচার্য, অরুণ কান্তি তালুকদার, প্রতীক এন্দ, শান্তনা দেবী, শিনিয়া সাহা ঝুমা ও প্রসেনজি দে শিপলু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিলেট জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আরিফুর রহমান ও অনিমা দে তন্বী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.