Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভারতীয় মদসহ আটক ২

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ ডিসেম্বর, ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুরে ২৬৫ বোতল ভারতীয় মদসহ ২জনকে আটক করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছে থাকা ২টি মোবাইলও ফোন জব্দ করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৩টার দিকে জেলার তাহিরপুর থানার উত্তর মুকসেদপুর গ্রামে অভিযান চালিয়ে মদসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চাঁন মিয়া (৪০) সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার উত্তর মুকসেদপুর গ্রামের মৃত মাদার আলীর পুত্র ও মোঃ জাহাঙ্গীর আলম (২০) একই এলাকার মোঃ শাহজাহান মিয়ার পুত্র।

র‌্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬৫ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আটকদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.